ঢাকা, ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বিক্ষোভ

স্বাস্থ্য | জহির রায়হান,প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১২:২৯ পূর্বাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৮ জুন) বিকেল চারটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‘ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও এই ঐতিহ্যবাহী ও জনবহুল জেলায় কোনো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই—যা অত্যন্ত হতাশাজনক।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নুর, খেলাঘরের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, প্রভাষক ও সাংবাদিক শাহাদৎ হোসেন, শিক্ষার্থী সাবের হোসেন, ওমর ফারুক, মানজুরুল হাসান, জসিম উদ্দিন, ছাত্রদল কর্মী মোকাররম হোসেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মোজ্জামেল হক, পৌর কলেজের সাইফুল ইসলাম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মুস্তফা জাফরি প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম মুনতাসির, এবং সঞ্চালনায় ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী সানিউর রহমান।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩৪ লাখ মানুষ একটি মাত্র ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন, যা এই জনসংখ্যার তুলনায় সম্পূর্ণ অপ্রতুল। হৃদরোগসহ গুরুতর রোগের বহু রোগী উন্নত চিকিৎসার অভাবে ঢাকা যাওয়ার পথেই মারা যাচ্ছেন। মেডিকেল কলেজ না থাকায় জেলার সাধারণ মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, এই জেলা গ্যাসক্ষেত্র, বিদ্যুৎকেন্দ্র, সারকারখানা, আন্তর্জাতিক নদী ও স্থলবন্দর, চাল উৎপাদন এবং প্রবাসী আয়সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়ন ও জনসংখ্যার দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে একটি সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে এলেও বারবার তা উপেক্ষিত হচ্ছে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রেসক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

সমাবেশে শিক্ষার্থী ফাহিম মুনতাসির বলেন, গত পাঁচ বছর ধরে আমরা তিনটি সরকারি প্রতিষ্ঠানের দাবিতে আন্দোলন করে আসছি। জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টার কাছে স্মারকলিপিও প্রদান করেছি। এখন সময়ের দাবি—ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯