ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু

অপরাধ | মনিরুল ইসলাম, প্রতিনিধি,কুয়াকাটা।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১২:৩৪ পূর্বাহ্ন

banglahour

কুয়াকাটায় অতিরিক্ত মদপানে সাজিদুল ইসলাম (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সাজিদুল নেত্রকোনা জেলার গোড়াগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি খাবার হোটেলে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) সাজিদুল তার বন্ধু হাবিবকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটায় ভ্রমণে আসেন। তারা স্কাই ভিউ হোটেলের ৪০৮ নম্বর কক্ষে উঠেছিলেন। সেদিন রাতেই সাজিদুল অতিরিক্ত মদপান করেন। পরদিন শনিবার সকাল থেকে তিনি তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ খেলেও অবস্থার উন্নতি হয়নি।

রবিবার সকাল ৮টার দিকে তাকে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে রেফার করা হলেও তার বন্ধু হাবিব তাকে হাসপাতালে না নিয়ে আবার হোটেল রুমে ফিরিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পর তার অবস্থার আরও অবনতি হলে ফের কুয়াকাটা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজিদুলকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম