ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে কৃষকদের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১:২১ পূর্বাহ্ন

banglahour

কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে ভৈরব উপজেলা কৃষি অফিস। একইসঙ্গে আয়োজিত হয়েছে এক আলোচনা সভা। রোববার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা চন্দন কুমার সূত্রধর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,সরকার কৃষকদের পাশে থেকে উৎপাদন বাড়াতে প্রণোদনা দিচ্ছে। বিনামূল্যে বিতরণকৃত সার ও বীজ যেন কৃষকরা যথাযথভাবে ব্যবহার করেন, জমিতে রোপণ করে ফলন বৃদ্ধি করেন — সেটাই আমাদের প্রত্যাশা।

আলোচনা সভা শেষে মোট ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়—

৫ কেজি রোপা আমন ধানের বীজ

১০ কেজি ডিএপি সার

১০ কেজি এমওপি সার

১০ গ্রাম মরিচ বীজ

৫ ধরনের সবজির বীজ

এছাড়াও, ৯৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব সবুজায়নের অংশ হিসেবে আম, জাম, কাঁঠাল, নারিকেল, তাল, নিম ও বেল গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়।

এই কার্যক্রমের মাধ্যমে ভৈরবের কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি হবে বলে মনে করেন আয়োজকেরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯