ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় যৌথ বাহিনীর অভিযান

অপরাধ | খুলনা ব্যুরো প্রধান

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১:৪১ পূর্বাহ্ন

banglahour

খুলনার লবণচোরা এলাকায় যৌথ বাহিনীর (পুলিশ ও সেনাবাহিনী) অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. নাঈম (২১), যিনি ‘ব্ল্যাক নাঈম’ নামে পরিচিত, এবং মো. আরমান (১৬)। তারা উভয়েই লবণচোরা জিন্নাহ পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে লবণচোরা থানাধীন জিন্নাহ পাড়ায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় আটক দুজনের কাছ থেকে। নাঈম রফিকুল ইসলামের ছেলে এবং আরমান রুহুল আমিনের পুত্র।

আটকের পর তাদের লবণচোরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম