ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা করলো মুক্তাগাছা পৌরসভা

সারাদেশ | রিপন সারওয়ার,প্রতিনিধি, ময়মনসিংহ।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৫:১৩ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৮৪ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। বাজেট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান খাঁন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

বাজেটের মূল দিকসমূহ:

মোট বাজেট: ৮৪ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা

রাজস্ব আয়: ১৭ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা

উন্নয়ন আয়: ৫৫ কোটি ৪২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা

মূলধন আয়: ৪ কোটি ১ লাখ টাকা

আগত তহবিল: ৭ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৫৬১ টাকা

মোট আয়: ৭৬ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৮০০ টাকা

উদ্বৃত্ত: ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৫৬১ টাকা

পৌর প্রশাসক আতিকুল ইসলাম বলেন,এই বাজেট মুক্তাগাছা পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত করবে। আমরা সুষম বণ্টন ও স্বচ্ছতার ভিত্তিতে এই বাজেট বাস্তবায়নে কাজ করব।

তিনি আরও জানান, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক বাতি স্থাপন, রাস্তাঘাট উন্নয়ন, জনস্বাস্থ্য রক্ষা, এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণার পর প্রশাসক গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সকলের সহযোগিতায় মুক্তাগাছাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯