পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া বাজারে বিএনপির স্থানীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৩০ জুন) দুপুরে স্থানীয় এক সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ওয়াসিম মেম্বারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল বিএনপির অফিসে হামলা চালায়। তারা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুর করে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের ছবি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিঁড়ে ফেলে।
বিস্ময়করভাবে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরেও হামলাকারীরা নির্বিঘ্নে ভাঙচুর চালাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, পুলিশ অনেকটা নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।
পরে সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার তালা ভেঙে অফিস পুনরায় খুলে দেন।
স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
