জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ন্যাশনাল চেঞ্জ পার্টি (এনসিপি) ও ছাত্র-জনতা।
আজ সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় শিববাড়ি মোড়ে এ কর্মসূচি শুরু হয়। এনসিপির খুলনা জেলার সংগঠক শামসুল আরেফিন, গোলাম মোস্তফা সজীব, এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নেতা আবু ওয়াহিদ অনি সহ অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতা জুলাই হত্যাযজ্ঞের বিচার দাবি করে স্বাক্ষর প্রদান করেন। এর মাধ্যমে দেশের মানুষকে ইতিহাস স্মরণ ও বিচার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে গতকাল (রোববার) রাত ১২টা ১ মিনিটে শিববাড়ি চত্বরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়।
নেতৃবৃন্দ জানান, ইতিহাসের নির্মমতম হত্যাযজ্ঞের একটি জুলাই ট্র্যাজেডি। এখন সময় এসেছে এ ঘটনার প্রকৃত তদন্ত ও দায়ীদের বিচারের মাধ্যমে ইতিহাসের দায় পরিশোধের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
