ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে নৌকা ডুবে ১ ছাত্রী নিহত, নিখোঁজ ২ ছাত্র

সারাদেশ | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:১৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন এবং আরও দুইজন ছাত্র নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়ার পাগলা থানার দত্তেরবাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শাপলা (১৫), তিনি পাকুন্দিয়ার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—আবির (৭), পিতা হাবিব মিয়া এবং জুবায়েদ (৬), পিতা মুমতাজ উদ্দিন। তারা সবাই বিরুই নদীরপাড় দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল বেলায় ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসার দিকে যাচ্ছিল। দত্তেরবাজার সংলগ্ন এলাকায় হঠাৎ করেই নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়ে পড়ে।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানিয়েছেন,শাপলা নামের একজন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিক্ষার্থীকে উদ্ধারে আমাদের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

নদী পারাপারে নিরাপত্তা ব্যবস্থা না থাকা ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও কাজ করে যাচ্ছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম