ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পবিপ্রবির বিজয় ২৪ হলের আয়োজনে বর্ণাঢ্য ফল উৎসব

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,প্রতিনিধি, পটুয়াখালী ।

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১:১১ অপরাহ্ন

banglahour

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ‘বিজয় ২৪ হল’-এর উদ্যোগে এক আনন্দঘন ও বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসব শুধু মৌসুমি ফলের স্বাদ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক প্রাণবন্ত ছাত্র-শিক্ষক মিলনমেলা, যেখানে ছড়িয়ে পড়ে সৌহার্দ্য, আনন্দ ও ঐক্যের এক উজ্জ্বল আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান। তিনি বলেন,এই ধরনের উৎসব ছাত্রদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতিমনা হওয়া শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল মালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের সহকারী প্রভোস্ট মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ ফয়সাল, মোঃ আব্দুল্লাহ আল তৌফিক হাসান এবং পবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

উৎসবে শিক্ষার্থীরা পরিবেশন করেন দেশীয় নানা রকম মৌসুমি ফল—লিচু, কাঁঠাল, আম, তরমুজ, আনারস, বাঙ্গি, তালসহ আরও অনেক রসালো ও জনপ্রিয় ফল। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, হাস্যোজ্জ্বল মুখাবয়ব ও আন্তরিকতা আয়োজনটিকে করে তোলে আরও হৃদয়স্পর্শী।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন,এই ধরণের ঐতিহ্যভিত্তিক উৎসব শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতির চর্চা ও মুল্যবোধ জাগিয়ে তোলে, যা একটি মানবিক ও প্রাণবন্ত শিক্ষাঙ্গন গঠনে সহায়ক।

বিজয় ২৪ হলের ফল উৎসব প্রমাণ করেছে—একটি বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আত্মিক সম্পর্ক, সাংস্কৃতিক চর্চা ও মিলনের আবহেই তার প্রাণ সঞ্চার হয়। এই আয়োজন নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম