ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মার্কেট উচ্ছেদ নোটিশ প্রত্যাহারের আল্টিমেটাম পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

সারাদেশ | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৩:৪৫ অপরাহ্ন

banglahour

ইসলামপুর (মেজরটিলা) অন্ধকল্যাণ সমিতি পরিচালিত মার্কেট উচ্ছেদের নোটিশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিক সংগঠন। দাবি না মানলে আগামী ৫ জুলাই থেকে সিলেট বিভাগের সর্বত্র পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।

বুধবার (২ জুলাই) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়। মানববন্ধনে অন্ধকল্যাণ সমিতি মার্কেটের সাড়ে চার শতাধিক ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, শ্রমিকনেতা ও স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন—

“ইসলামপুরবাসীর ন্যায্য দাবি দ্রুত মেনে নিন। শ্রমিক ও ব্যবসায়ীদের মাথার উপর থেকে উচ্ছেদের খড়গ সরিয়ে নিন। ব্যক্তিস্বার্থে গরিবের পেটে লাথি মারবেন না। এর পরিণতি ভয়াবহ হতে পারে।”

তিনি বলেন,যদি ৪ জুলাইয়ের মধ্যে ইসলামপুর মার্কেট উচ্ছেদের নোটিশ প্রত্যাহার না করা হয়, তবে শ্রমিকরা ৫ জুলাই থেকে বিভাগব্যাপী পরিবহন ধর্মঘটে যেতে বাধ্য হবে।

ব্যবসায়ী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে মার্কেট পরিচালিত হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে একটি মহলের প্ররোচনায় উচ্ছেদ নোটিশ দিয়ে শত শত পরিবারকে পথে বসানোর চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র নেতা, ব্যবসায়ী সমিতির সভাপতি, অন্ধকল্যাণ সমিতির প্রতিনিধিরা।

সমাবেশ শেষে এক মিছিল বের হয়ে কোর্ট পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে। বক্তারা জেলা প্রশাসনের প্রতি দাবি জানান, বিষয়টি সমঝোতার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম