ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে রেলওয়ে থানার ওসির ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

অপরাধ | সোহেল চৌধুরী,প্রতিনিধি,কিশোরগঞ্জ।

(৯ মাস আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৩:৪৯ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়ার ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা “মাদক সম্রাট ওসির অপসারণ চাই”, “ঘুষখোর ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার বিচার চাই”—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কমলা বেগম, দীন ইসলাম, জেলা যুবদল নেতা ফারুক, যুবদলের সহসম্পাদক ওমর ফারুক, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম সাদ, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল সহ আরও অনেকে।

বক্তারা বলেন,ওসি লিটন মিয়া কিশোরগঞ্জ রেলওয়ে থানাকে ঘুষ ও মামলাবাণিজ্যের ঘাঁটি বানিয়েছেন। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আটক রেখে মোটা অঙ্কের টাকা আদায় করেন। বিচারপ্রার্থী ও নিরীহ নাগরিকদের সাথেও দুর্ব্যবহার ও হুমকি-ধমকি তার নিত্যদিনের আচরণে পরিণত হয়েছে।

তারা আরও অভিযোগ করেন,মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেন ওসি লিটন। ফলে এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। তার অপসারণ না হলে কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

এ সময় বক্তারা অবিলম্বে ওসি লিটনের অপসারণ ও দুর্নীতির বিচার দাবি করেন এবং জানান,অভিযোগ আমলে না নিলে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।

এই প্রতিবাদ কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল রেলস্টেশন চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯