ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে কারখানায় অভিযান মালিককে জরিমানা

অপরাধ | এম এ হালিম,প্রতিনিধি, ভৈরব

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৩:৫২ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল মসলা তৈরির দায়ে একটি কারখানার মালিক রবিন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৬০০ কেজি ভেজাল মসলা জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) রাতে উপজেলার টিনপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। অভিযানে সহায়তা করেন পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম ও ভৈরব থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানাটিতে মরিচের সঙ্গে লাল কুড়া, হলুদের সঙ্গে চালের গুঁড়া এবং ধনিয়ার সঙ্গে কয়লা মিশিয়ে ভেজাল মসলা উৎপাদন করে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছিল। এতে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল, বিশেষ করে কিডনি ও লিভারজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল।

অভিযানে কারখানা থেকে ৬০০ কেজি ভেজাল মরিচ, হলুদ ও ধনিয়া জব্দ করা হয়, যা পরে নদীতে ফেলে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন বলেন,ভেজাল খাদ্যদ্রব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম