ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তর্ক বিতর্কের জেরে হত্যা, ১৭বছর পর গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: রাজধানীর মিরপুর হতে ২০০৫ সালে নড়াইল জেলার নড়াগাতি এলাকায় বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে নৃশংসভাবে কুপিয়ে রাজু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১৭ বছর যাবৎ পলাতক আসামী শামীম শেখ (৪২)কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আজ বুধবার (১ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

র‌্যাব জানায়, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন এলাকায় ২০০৫ সালে বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে। সে জানায় ২০০৫ সালে তার বন্ধু ভিকটিম রাজুর সাথে তার জমিজমা এবং উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় বাড়ির সীমানা নিয়ে কোনৃদল ও তর্ক বিতর্কের এক পর্যায়ে ভিকটিম রাজু গ্রেফতারকৃত শামীম শেখকে আঘাত করে। পরবর্তীতে আসামী শামীম শেখ সুস্থ হয়ে রাজুকে মারার পরিকল্পনা করে এবং কুপিয়ে হত্যা করে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে সে অনুযায়ী সুযোগ খুজতে থাকে। এক পর্যায়ে সুযোগ বোঝে পরিকল্পনা মোতাবেক শামীম শেখ ও তার অপরাপর ৫ জন সহযোগী মিলে তার বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। 

আসামী শামীম শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম