ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পতিত ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে: এড. মনা

রাজনীতি | ব্যুরো,প্রদান,খুলনা

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:২৪ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বারবার দেশের মানুষ সাম্য ও ন্যায়ের আশায় আন্দোলনে জীবন দিয়েছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের শৃঙ্খল ভেঙে মানুষ মুক্ত হলেও, পতিত ফ্যাসিস্টদের দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, “দুষ্কৃতিকারীদের বর্বরতা ও নারীদের ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় নারী সমাজ আজ মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা আয়োজিত রক্তদান কর্মসূচিতে, যা জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খুলনা মহানগর বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ।

এড. মনা বলেন, ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি বর্তমান সরকারের প্রতি দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন, যার মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৭৩৪ জন। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব খুলনার সভাপতি ডাঃ মো. রফিকুল হক বাবলু।
বক্তব্য রাখেন:
বিএনপি নেতা রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, ডাঃ স ম গোলাম আজম, ডাঃ মোঃ আকরামুজ্জামান, ডাঃ এস এম মাসুদুর রহমান লিমন, ডাঃ শওকত আলী, ডাঃ হুমায়রা মুসলিমা বাবলী, ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, এম এ জলিল, সজিব তালুকদার, অদনান ইসলাম দীপ, জাকির ইকবাল বাপ্পী ও মোঃ নাসির উদ্দিন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম