ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন

অপরাধ | সোহেল চৌধুরী, প্রতিনিধি,কিশোরগঞ্জ

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৮ অপরাহ্ন

banglahour

পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সর্বস্তরের জনগণের ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈধ ইটভাটা উচ্ছেদেও ঘুষ, আবার অবৈধ ইটভাটা টিকিয়ে রাখতেও ঘুষ – এই নীতিতে কাজ করছেন মমিন ভূঁইয়া। তাঁকে ঘুষ দিয়ে বৈধ ইটভাটাকে অবৈধ ঘোষণা করে রাতারাতি গোপনে উচ্ছেদ করা হচ্ছে, অন্যদিকে অবৈধ ইটভাটাকে রক্ষা করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, নিকলী উপজেলার কুর্শা গ্রামের বৈধ তালিকাভুক্ত আলতাফ ব্রিকস-এর চিমনি কোনো নোটিশ ছাড়াই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অথচ একই এলাকার অবৈধ মেসার্স কামাল ব্রিকস, যা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ঘেঁষে স্থাপিত, সেটি দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে চলছে।

তারা আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জে মোট ১১৫টি ইটভাটার মধ্যে ৪৭টি অবৈধ। আবার বৈধ তালিকাভুক্ত ৫০টির মধ্যে ৩৭টিই শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত, যা আইন অনুযায়ী নিষিদ্ধ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট ১১৫টির মধ্যে প্রায় ৯০টি ইটভাটাই অবৈধভাবে পরিচালিত হচ্ছে, যা সরকার ও আদালতের নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। কিন্তু এসব ইটভাটা উচ্ছেদ না করে, বরং সেগুলোকে ঘুষের বিনিময়ে রক্ষা করে আসছেন মমিন ভূঁইয়া।

মানববন্ধনে বক্তারা পরিবেশ, জনস্বাস্থ্য ও শিক্ষার স্বার্থে এসব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দোষী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম