ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ইলেকট্রিক শকে মাছ ধরায় দুই জেলেকে জরিমানা

অপরাধ | এম এ হালিম,প্রতিনিধি, ভৈরব

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৬ অপরাহ্ন

banglahour

ভৈরবে নদ-নদী ও খাল-বিলে ইলেকট্রিক শক ব্যবহার করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যবহৃত প্রায় ৬০ হাজার টাকার ইলেকট্রিক যন্ত্রপাতি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—শিমুলকান্দি ইউনিয়নের পাঁচঘর হাটি গ্রামের পুরন লাল দাসের ছেলে প্রবীর চন্দ্র দাস এবং ইমামের চর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে নুরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার (৩ জুলাই) রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত মেঘনা, কোদালকাটি নদীসহ আশপাশের খাল-বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলেকট্রিক শকের মাধ্যমে মাছ ধরার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন,অসাধু জেলেরা দীর্ঘদিন ধরে ইলেকট্রিক শক, রিং জাল, কারেন্ট জাল, চায়না দোয়ারি জাল দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধন করায় দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। প্রশাসনের পক্ষ থেকে দেশীয় মাছ রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম