ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অপরাধ | ইমরান খান, প্রতিনিধি,রাজবাড়ী

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৮ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী নাজমা বেগমকে কুপিয়ে হত্যার মামলায় তার দ্বিতীয় স্বামী মোঃ মকিম মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি নাজমা বেগম বোনের বাড়ি থেকে ফেরার পথে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাশমিয়ার বিলে তার দ্বিতীয় স্বামী মকিম মোল্লা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

হত্যার মূল কারণ ছিল, ভুক্তভোগী নাজমা বেগম দ্বিতীয় স্বামীকে ছেড়ে পুনরায় প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে মকিম মোল্লা এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়।

 

পরদিন, ২২ ফেব্রুয়ারি সকালে নাজমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের ভাই মো. ইমাম আলী বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।

 

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান,
আদালত যুক্তিতর্ক ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা রায়ে সন্তুষ্ট।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম