ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইয়াবা ও ক্রিস্টাল আইচসহ কুয়াকাটায় চার যুবক গ্রেফতার

অপরাধ | মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রতিনিধি:

(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১:০৯ পূর্বাহ্ন

banglahour

পটুয়াখালীর কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচসহ চার যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ।

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকা। আটক যুবকরা হলেন—রাসেল মল্লিক (৩২), আব্দুর রহমান (৩০), রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)। তারা সকলেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলে বয়ের কাজ করতেন।

উদ্ধারকৃত ইয়াবা ও ভয়ংকর মাদক ক্রিস্টাল আইচসহ তাদের মহিপুর থানায় হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

উপপরিচালক হামিমুর রশিদ আরও জানান, “কুয়াকাটায় পর্যটকদের লক্ষ্য করে এসব মাদক সরবরাহ করা হচ্ছিল। তবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম