ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অনির্বাচিত সরকার দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়

রাজনীতি | মো. সাফায়েত খান ওপেল, প্রতিনিধি, ধামরাই (ঢাকা)।

(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৩:০৪ অপরাহ্ন

banglahour

অনির্বাচিত সরকারের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া কোনও সংস্কারই টেকসই হয় না। দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের বিকল্প নেই।

বৃহস্পতিবার (৩ জুলাই) ধামরাই উপজেলার বাইশকান্দা ও ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাগুলো যথাক্রমে বাইশকান্দা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় এবং ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

জাতীয় নির্বাচনের ত্বরিত আয়োজনের দাবি জানিয়ে মুরাদ বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা এখন ভোট দিতে চায়—আর কোনও বিলম্ব নয়।

তিনি আরও বলেন, “এবারের গণঅভ্যুত্থান এক মাসের আন্দোলনের ফসল নয়; এটি ১৭ বছরের দমন-পীড়ন, হামলা-মামলার বিরুদ্ধে জনতার সংগঠিত প্রতিরোধের ধারাবাহিকতায় সৃষ্ট বিপ্লবের প্রতিফলন।

বাইশকান্দার সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আরফান আলী, এবং ভাড়ারিয়ার সভায় সভাপতিত্ব করেন এস. আহম্মদ।
উভয় সভায় আরও বক্তব্য রাখেন—আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, আনসার আলী, আব্দুস সালাম, এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনজুরুল কবির, আবুল কালাম আজাদ, শহীদুর রহমান শহীদ প্রমুখ।

সভাগুলোতে দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম