গণতন্ত্র রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন জরুরি—বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
শুক্রবার (৪ জুলাই) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত হাবিবুর রহমান হাবিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তমিজ উদ্দিন বলেন,গণতন্ত্র রক্ষায় নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ঐক্যবদ্ধ আছে। শেখ হাসিনার নানা ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি ভাঙানো যায়নি।
গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংবিধান রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, সংকট এখনো কাটেনি, আমাদের কাজ এখনো বাকি। গণতন্ত্রের সৌধ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম
ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সুজন
শিল্পপতি, জে এল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা কবির প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
