ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকার, বাবুর্চি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, প্রতিনিধি, ভৈরব।

(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:৪৬ অপরাহ্ন

banglahour

ভৈরব পৌর শহরের একটি কওমি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত বাবুর্চি তারা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ভৈরব থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তারা মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ভৈরব শহরের কমলপুর গাছতলা ঘাট এলাকায় অবস্থিত জামালুস সুন্নাহ কওমী মাদ্রাসায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১১ জুন দুপুরে মাদ্রাসায় খাবারের সময় বাবুর্চির রুমে নিয়ে ভয় দেখিয়ে হিফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকার করেন তারা মিয়া। ঘটনার পর শিশুটি শরীরের অসুস্থতা অনুভব করলে ২ জুলাই তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে বলাৎকারের আলামত পান। এরপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ৫)। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ঘটনার তদন্ত চলছে। আমরা এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম