ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আটোয়ারীতে এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন

রাজনীতি | এস.এম. হাসিবুল ইসলাম, প্রতিনিধি, পঞ্চগড়।

(১ বছর আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১:৫৩ অপরাহ্ন

banglahour

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের লক্ষ্য, ইনসাফভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন। একটি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গড়তে আমরা নতুন করে রাজনীতিতে এসেছি।

তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের সমন্বয়ে গঠিত এনসিপি জনগণের কণ্ঠস্বর হতে চায়। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই দল প্রতিষ্ঠিত হয়েছে।

নাহিদ ইসলাম দলীয় সংগঠক সারজিস আলমকে আটোয়ারীর গর্ব বলে উল্লেখ করে বলেন, তিনি শুধু আটোয়ারীর নয়, এখন তিনি সারা দেশের মানুষের জন্য কথা বলেন। উত্তরাঞ্চলের দায়িত্ব তার কাঁধে রয়েছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ অবহেলা ও বৈষম্যের শিকার। আজ যখন আবারো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মাথাচাড়া দিয়ে উঠছে, তখন সারজিস আলমের নেতৃত্বে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি মা-বোনসহ সকলকে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা প্রত্যেকটি উপজেলাকে বৈষম্যহীন, সন্ত্রাস ও মাদকমুক্ত রূপে গড়ে তুলতে চাই।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশের বহু ভোটার মাত্র ২০০ টাকায় তাদের ভোট বিক্রি করেন। একজন ভোটার যদি ভোট বিক্রি করেন, তাহলে তিনি পাঁচ বছর শোষণের শিকার হবেন। যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সৎ প্রার্থীকে ভোট দিন।

তিনি সারজিস আলমের অবদানের কথা উল্লেখ করে বলেন, গণঅভ্যুত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আটোয়ারীর জন্য তার আত্মত্যাগ, চিন্তা-ভাবনা ও কাজ একদিন এ উপজেলা সারা দেশের মধ্যে অন্যতম করে তুলবে।

অনুষ্ঠানে এনসিপি এবং জাতীয় যুবশক্তির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে পদযাত্রা করে নেতৃবৃন্দ ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আটোয়ারী ত্যাগ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম