বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবিতে পটুয়াখালীর ঝাউতলায় গণসংযোগ ও লিফলেট বিতরণকরেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।রবিবার (৫ জুলাই) বিকেল ৫টায় ঝাউতলা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেন।গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, এবং জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।নেতারা বলেন,বাংলাদেশে যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার কোনোটিরই সঠিক বিচার হয়নি। এটা একটি জাতিগত ব্যর্থতা। আমরা একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র চাই, যা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে।এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সারা জুলাই মাসজুড়ে দেশব্যাপী পথসভা, সাংস্কৃতিক প্রচারণা ও জনসম্পৃক্ত কর্মসূচিচালিয়ে যাবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
