ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(৫৯ মিনিট আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ১:১৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫ টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে দূর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে সংগীত শিল্পী আসিফের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, পুলিশ সেটি খতিয়ে দেখছে।

হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশেপাশের এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। তদন্ত করে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাতিরঝিল থানা-পুলিশ।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম