ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বৌয়ের সঙ্গে বিরোধ, গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা

অপরাধ | জামাল হোসেন বাপ্পা, প্রতিনিধি, বাগেরহাট।

(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৫:৪৩ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন সঞ্জয় কর্মকার (২৮) নামের এক যুবক। রবিবার (৬ জুলাই) বিকেলে সন্ন্যাসী বাজার সংলগ্ন একটি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সঞ্জয় কর্মকার উপজেলার বানিয়াখালী গ্রামের নারায়ণ কর্মকারের ছেলে। তিনি সন্ন্যাসী বাজারের পাশে আফজাল হোসেনের একটি ভাড়া বাড়িতে থাকতেন। নিহতের ভাই নরেশ কর্মকার স্থানীয় বাজারে ব্যবসা করতেন এবং ভাইয়ের সঙ্গেই থাকতেন।নরেশ কর্মকার জানান, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ এবং শ্বশুরবাড়ির লোকজনের মানসিক চাপে ভুগছিলেন সঞ্জয়। একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তালেবুল্লা শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মোরেলগঞ্জ থানা পুলিশ প্রেরণ করেছে।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবুর রহমান জানান, “আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”স্থানীয়ভাবে সঞ্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পারিবারিক কলহের মর্মান্তিক পরিণতির ঘটনাটি আরও একবার সচেতনতা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম