ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজধানীর মিরপুরে খাল ও সরকারি জমি দখলের হিঁড়িক, চরম জনদুর্ভোগে এলাকাবাসী

অপরাধ | রাজু আহমেদ, প্রতিনিধি, ঢাকা।

(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৮:১০ অপরাহ্ন

banglahour

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন গৈদারটেক এলাকায় খালসহ সরকারি জমি দখলের অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র। অব্যাহতভাবে খাল ও সরকারি জমি দখলের ফলে বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতা ও জনদুর্ভোগে পড়ছেন প্রায় দুই লক্ষাধিক বাসিন্দা।স্থানীয়দের অভিযোগ, একসময়ের প্রবাহমান রামচন্দ্রপুর খাল (স্থানীয়ভাবে পরিচিত মৌলভী খাল) বর্তমানে প্রায় অস্তিত্বহীন। খালটি ভরাট করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা ও গ্যারেজ, ফলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কোমরসমান পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি ও দোকানপাট। গত বছরের বর্ষায় সপ্তাহব্যাপী জলাবদ্ধতায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এলাকার বাসিন্দারাএলাকাবাসীর ভাষ্যমতে, স্থানীয় নুরুল হক, তাজুল ইসলাম, সোহরাব হাজী, আকরামসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে খাল ও আশপাশের জমি দখল করে নিচ্ছেন। এদের সঙ্গে জড়িত পিসি কালচার হাউজিং সোসাইটি নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান, যারা সরকারী জমি থেকে অবৈধভাবে মাটি তুলে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। অভিযোগ রয়েছে স্থানীয় ভূমি অফিস ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া দলিলপত্র।দখলকৃত জমিগুলোতে নির্মাণ করা গ্যারেজ ও কারখানা থেকে আদায় করা হচ্ছে চাঁদা। একেকটি গ্যারেজে শতাধিক অটোরিকশা রাখার পাশাপাশি, ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চলছে ব্যাটারি চার্জ। এলাকায় প্রায় ৫০টির বেশি অবৈধ এমব্রয়ডারি কারখানায় ভারী মেশিনের শব্দে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন।
দখলবাজদের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এলাকায় ইতোমধ্যে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও কিছুজন গ্রেফতার হলেও স্থায়ী সমাধান আসেনি। এলাকাবাসীর দাবি, অবিলম্বে খাল দখলমুক্ত করে খনন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা না করলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।এনওসিএস-ডিপিডিসির আদাবর শাখার নির্বাহী প্রকৌশলী আয়াতুল্লাহ ইমরান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।গৈদারটেকবাসীর একটাই দাবি বর্ষা আসার আগেই খাল ও সরকারি জমি দখলমুক্ত করে পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক সরকার। অন্যথায় অচিরেই মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন সবাই।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম