ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

অপরাধ | গোপাল মোহন্ত, প্রতিনিধি, গাইবান্ধা

(১ বছর আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৭:৫৯ অপরাহ্ন

banglahour

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মো. লালন মিয়া (১৯)একই উপজেলার নাওভাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান (১৯)গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজা এবং উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
দুপুরে সাগরিকা পরিবহনের বাস কাউন্টারের সামনে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।তাদের শরীরে বিশেষ কায়দায় রাখা দুটি প্যাকেটে গাঁজা পাওয়া যায়, যার মোট ওজন ছিল ৩ কেজি।এছাড়া তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের পেছনের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”


 সারসংক্ষেপ:

বিষয়তথ্য
আটক স্থানগোবিন্দগঞ্জ চারমাথা মোড়, ঢাকা-রংপুর মহাসড়ক
আটককৃত মাদক৩ কেজি গাঁজা
আটককৃত ব্যক্তিমো. লালন মিয়া (১৯), মো. জাহিদ হাসান (১৯)
জব্দকৃত সামগ্রী২টি স্মার্টফোন, গাঁজার প্যাকেট
মামলামাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রক্রিয়াধীন

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম