ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে আপ বাংলাদেশের লিফলেট বিতরণ

রাজনীতি | এস.এম. হাসিবুল ইসলাম, প্রতিনিধি, পঞ্চগড়।

(১ বছর আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৯ অপরাহ্ন

banglahour

জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন, আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন, ফ্যাসিবাদী আমলে গুম-খুনের বিচারসহ ৮ দফা দাবিতে পঞ্চগড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে আপ বাংলাদেশ। সোমবার (৭ জুলাই) বিকেলে জেলা শহরের বিভিন্ন এলাকায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন ও ‘জুলাই সনদ’কে সংবিধানে অন্তর্ভুক্তকরণ আহতদের সুচিকিৎসা ও পরিবারকে আর্থিক পুনর্বাসন আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার ফ্যাসিবাদী আমলে গুম, খুন, বিচারিক হত্যার বিচার পুলিশ-প্রশাসনে দৃশ্যমান সংস্কার অর্থ পাচারকারীদের বিচারের জন্য ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমেদ, কেন্দ্রীয় সদস্য আবরার হামিম, মাসুদ রানা, তৌসিফ মাহমুদ সোহান,এছাড়াও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিলেন ফজলে রাব্বি, তানভীর হোসাইন, খালিদ মোহাম্মদ, ফাহাদ মন্ডল প্রমুখ।তারা ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।সংগঠনের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন জুলাই মাসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতেই আমরা দেশের নানা প্রান্তে গণসংযোগ করছি।
জনগণের দাবিগুলো বারবার অবহেলিত হয়েছে। সরকার এখনো ‘জুলাই সনদ’কে স্বীকৃতি দেয়নি। আহতদের চিকিৎসা হয়নি, শহীদ পরিবারগুলো অর্থনৈতিক সংকটে।
আমরা চাই এই দমনমূলক শাসনের অবসান হোক, আর্থিক অপরাধীদের বিচার হোক, ফ্যাসিবাদ নিপাত যাক।তিনি আরও বলেন,নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের যন্ত্রণার কথা কেউ বলছে না। তাই আমরা সেই দায়িত্ব পালন করছি।আপ বাংলাদেশ একটি বিকল্পধারার রাজনৈতিক সংগঠন, যারা জুলাই মাসকে "জবাবদিহির মাস" হিসেবে চিহ্নিত করে জনগণকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আসছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম