ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে এনসিপি নেতার বাসায় দুর্বৃত্তদের হামলা

অপরাধ | ফরিদপুর প্রতিনিধি।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৪৪ অপরাহ্ন

banglahour

ফরিদপুরে গভীর রাতে এনসিপি (ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি) নেতার বাসায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শহরের আলীপুর এলাকায় জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ ও তার ছেলে জেলা শ্রমিক উইং-এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু-এর বাসায় এই তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত গভীর রাতে, শহরের আলীপুরের 'আয়েশা ভিলা'-র দ্বিতীয় তলায় অবস্থিত বাসভবনে। দুর্বৃত্তরা বাসার তিনটি লোহার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুটি খালি কক্ষে থাকা স্টিলের আলমারি ভেঙে মালামাল তছনছ করে। তবে, বাসার অন্য দুটি কক্ষে বসবাসরত জাহিদ ও জুনায়েদ ভেতর থেকে দরজা বন্ধ করে থাকায় তারা রক্ষা পান।এস এম জাহিদ জানান,ভোরে ফজরের আজান শুরু হলে আমি জেগে উঠি, তখনই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা তালা ভাঙার যন্ত্র এবং দুই জোড়া স্যান্ডেল রেখে গেছে। তিনি আরও জানান, ঘটনায় কোনো মূল্যবান মালামাল খোয়া যায়নি, তবে এটি ব্যক্তিগত আক্রোশমূলক ও ক্ষতি করার উদ্দেশ্যে চালানো হামলা বলে সন্দেহ প্রকাশ করেছেন। পুলিশের বক্তব্য: ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন,আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিআইডি’র সহায়তায় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পরপরই মামলার প্রস্তুতি চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।কোনো চুরি না হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে এটি উদ্দেশ্যমূলক সন্ত্রাসী হামলা হতে পারে।সন্ত্রাসীদের রেখে যাওয়া সরঞ্জাম ও স্যান্ডেল পুলিশ তদন্তে কাজে লাগাবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম