ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান, প্রতিনিধি, চুয়াডাঙ্গা

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৩ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার সদর উপজেলার আমিরপুর এলাকায় অরক্ষিত রেলগেট অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় জীবন আহমেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।  মঙ্গলবার (৮ জুলাই )  বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ আমিরপুর গ্রামের আরমান আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, জীবন আহমেদ মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর জীবন আহমেদের মরদেহ কিছু দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও মোটরসাইকেলটি ট্রেনের নিচে আটকে যায়। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি থামে এবং সেখান থেকে মোটরসাইকেলটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই জগদীশ কুমার ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে আপ ও ডাউন লাইনে অন্তত তিনটি ট্রেন দেড় ঘণ্টা ধরে আটকা পড়ে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয় এবং ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯