খুলনায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে খুলনার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানে আটক হন খুলনার কুখ্যাত শাকিল গ্রুপের প্রধান ও 'বি কোম্পানির' অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন, মোঃ শাকিল এবং প্রতিপক্ষ অশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাত। লবনচরা এলাকায় ইয়াসিন আরাফাতের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করে যৌথ বাহিনী। তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়
১টি বিদেশি পিস্তল
১টি দেশীয় পাইপ গান
বিভিন্ন ধরনের গোলাবারুদ
১টি স্টান গান
১টি ডামি পিস্তল
বিভিন্ন দেশীয় অস্ত্র ইয়াবা অবৈধ মোবাইল ফোন আটককৃত চারজনের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে তাদের লবনচরা থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
