ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীতে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত

সারাদেশ | মনিরুল ইসলাম, প্রতিনিধি, পটুয়াখালী।

(১০ মাস আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১১:২১ পূর্বাহ্ন

banglahour

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় পটুয়াখালী জেলায় টানা অতিভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ২০০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। টানা বর্ষণের ফলে জেলা সদরসহ পৌর শহরের নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ, তিতাস মোড়সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে এবং নিম্নাঞ্চলের অসংখ্য বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।এছাড়া গ্রামাঞ্চলে বহু মাছের ঘের ও পুকুর পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কুয়াকাটা উপকূল সংলগ্ন সমুদ্র অঞ্চল উত্তাল রয়েছে। উপকূলে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সকল মাছধরা ট্রলার ও নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরসমূহেও ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ অঞ্চলে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯