জনমানুষের বিপুল প্রত্যাশাকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে হবে এমন বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বুধবার (৯ জুলাই) সকালে খুলনা মহানগরীর দৌলতপুর ও আড়ংঘাটা থানার ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। সেই লক্ষ্যেই সব ইসলামী দল ঐতিহাসিক এক জোটে পরিণত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, গণমানুষের নেতা ডা. শফিকুর রহমানের ঘোষিত সাত দফা এখন জনগণের প্রাণের দাবি। এই দাবি আদায়ে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। স্মৃতিবাহী মাসে নতুন গণজাগরণের ডাক অধ্যাপক মাহফুজ বলেন, জুলাই-আগস্ট মাস গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী মাস। এই মাসে জনগণ নতুনভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জড়ো হবে। তিনি বলেন, সাত দফা দাবি আদায় ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।সমাবেশে উপস্থিত ও বক্তারা
আড়ংঘাটা থানা আমীর মাওলানা মুনাওয়ার আনসারী'র সভাপতিত্বে এবং দৌলতপুর থানা আমীর মু. মুশাররফ আনসারী'র পরিচালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক ইকবাল হোসেন ও আশরাফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন: দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আলমগীর আড়ংঘাটা থানা সেক্রেটারি ফিরোজ আহম্মেদ তুহিন সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুর রহমান বিভিন্ন ওয়ার্ডের আমীর ও সভাপতিগণ ঘোষিত সাত দফা দাবি সভায় জানানো হয়, জামায়াত ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অতীতের সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক রাজনৈতিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নজুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের পুনর্বাসন জাতীয় নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ সমাবেশে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এসব দাবির মধ্য দিয়েই নতুন এক গণ-অভ্যুত্থানের সূচনা হবে, যা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
