ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিরপুরে সেনাবাহিনীর অভিযানে চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

অপরাধ | রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকা।

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২:৫০ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে মুহাম্মাদ জুম্মন (৬৮) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প থেকে ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট অভিযান চালিয়ে শাহ আলী থানাধীন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে শাহ আলী থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুহাম্মাদ জুম্মনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মিরপুর এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম চলছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয়রা সেনাবাহিনীর এই অভিযানে স্বস্তি প্রকাশ করে বলেন, বহুদিন ধরেই মুহাম্মাদ জুম্মন এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি করে রেখেছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তিনি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম