ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে প্রেরণার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, উদ্বোধন করেন জেলা প্রশাসক

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা, প্রতিনিধি, ময়মনসিংহ ।

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ৪:৫৮ অপরাহ্ন

banglahour

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে ময়মনসিংহে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং অরাজনৈতিক পরিবেশবাদী ও সামাজিক সংগঠন 'প্রেরণা'-র আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করা হয় শুক্রবার (১১ জুলাই) সকালে।

কর্মসূচির অংশ হিসেবে প্রেরণার সদস্যরা ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ ও ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তারা বৃক্ষের গুরুত্ব ও মানব জীবনে এর অপরিহার্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সংগঠনের সভাপতি ফরহাদ হাসান, সহসভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক সমর চৌধুরী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম. জুবায়ের, সদস্য সেলিম, সোহেল, প্রিন্স, আজিজ, অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, অধ্যাপক এরশাদুল হক, চিকিৎসক সজীব, প্রকৌশলী সিরাজ, জুয়েল, শাহীন ও বিপ্লবসহ আরও অনেকে কর্মসূচিতে অংশ নেন।

প্রেরণার সদস্যরা বলেন, “বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানসিক প্রশান্তিরও উৎস। গাছের ছায়া, পাতা ছোঁয়া বৃষ্টির শব্দ কিংবা ফলের মিষ্টি স্বাদ—এই সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের উচিত সবাই মিলে অন্তত দুটি করে গাছ লাগানো।

তারা আরও বলেন, “বৃক্ষ ছাড়া জীবন কল্পনাই করা যায় না। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আমাদের অক্সিজেন দেয়, খাদ্য ও ওষুধ সরবরাহ করে এবং পরিবেশকে শীতল রাখে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। পুরো জুলাই মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে গাছ রোপণ করা হবে বলে জানানো হয়েছে।
ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বৃক্ষরোপণে অংশ নিচ্ছেন প্রেরণার সদস্যরা। 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম