ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূঞাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি | আতিফ রাসেল, প্রতিনিধি, টাঙ্গাইল।

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:০৮ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও তৃণমূলে ইসলামী আদর্শের প্রচার-প্রসার বাড়াতেই এই সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় গোবিন্দাসী বাজারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর গোবিন্দাসী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ইসমাইল হোসেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের টাঙ্গাইল জেলা কর্ম পরিষদের সদস্য ডা. মো. আতাউর রহমান, মাওলানা আব্দুস সালাম এবং ভূঞাপুর উপজেলা আমির মো. আব্দুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রতিটি কর্মীকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনকে আরও সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে জনমানুষের কাছে ইসলামী মূল্যবোধ পৌঁছে দিতে হবে বলেও তারা মন্তব্য করেন।

সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম