ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

রাজনীতি | সোহেল চৌধুরী, প্রতিনিধি, কিশোরগঞ্জ।

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ২:৩৯ অপরাহ্ন

banglahour

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদি মসজিদ চত্বরে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের বুকে আর ফ্যাসিবাদের ঠাঁই নেই। মধ্যযুগীয় কায়দায় এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলার ছাত্র ও যুব সমাজ ঘরে বসে থাকবে না।”

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে মুখর হয়ে ওঠেন—
???? “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”
???? “চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই”
???? “চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”
???? “চাঁদাবাজের ঠিকানা—এই বাংলায় হবে না”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন।

বক্তব্য দেন—

মুহাম্মাদ সাদিকুল ইসলাম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ সদর

জোবায়ের আহমাদ, সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ

মাও. দেলওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক

এইচ এম সাইফুল ইসলাম, দাওয়াহ সম্পাদক

মুহাম্মাদ আব্দুল্লাহ, প্রকাশনা সম্পাদক

ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক

তাকরীম আহমাদ শাদাব, সদর শাখা সভাপতি

খাইরুল ইসলাম, পৌর শাখা সভাপতি

সমাবেশ শেষে মাওলানা খাইরুল্লাহ হুসাইনীর পরিচালনায় দোয়া করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম