ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, উত্তেজনা ছড়াল এলাকায়

অপরাধ | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ৮:০২ অপরাহ্ন

banglahour

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুরের মালেপাড়া গ্রামে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। নিহত বাবলু হোসেন হিলির চুরিপট্টি এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মালেপাড়া গ্রামের বাসিন্দা রাব্বি হোসেন তার বাড়ি তালাবদ্ধ করে এক পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে বাইরে যান। এ সময় কে বা কারা ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। পরে শনিবার সকালে রাব্বি সিসিটিভি ফুটেজ দেখে চুরির সঙ্গে বিজয় কর্মকার নামে এক ব্যক্তিকে শনাক্ত করেন। এরপর বিজয়ের দেয়া তথ্যমতে চুরিপট্টি এলাকা থেকে বাবলু হোসেনকে ধরে নিয়ে এসে নিজ বাড়িতে আটকে রেখে নির্মমভাবে মারধর করেন রাব্বি ও তার সহযোগীরা। একপর্যায়ে বাবলু ঘটনাস্থলেই মারা যান। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রাব্বির বাড়িতে হামলা চালায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। তবে ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান। হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) অচিন কুমার বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত রাব্বি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তারা বলেন, আইনের হাতে তুলে না দিয়ে নিজেই বিচার করতে গিয়ে একটি তরতাজা প্রাণ নিঃশেষ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাবলুর পরিবার দ্রুত বিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম