ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্সে নয়- ডা. জাহিদ

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০২ পূর্বাহ্ন

banglahour

সিলেট: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্সে নয়। যারা মব ভায়োলেন্সে অভ্যস্ত, তারাই এসব ঘটনার সঙ্গে জড়িত। তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, না হলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। 

রোববার (১৩ জুলাই) দুপুরে সিলেট নগরীর সুবিদবাজারস্থ পিটিআই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশের যেকোনো সংকট মোকাবেলায় বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছে, ভবিষ্যতেও করবে। বিশেষ এই সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপি নেতা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বক্তারা সভায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯