ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুর ডায়াবেটিক সমিতির ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ১০:৪৫ অপরাহ্ন

banglahour

আজ জামালপুর ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। 


ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ড.এস. এম. জাহিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ  তারিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, ডায়াবেটিস হাসপাতালকে শুধু ডায়াবেটিস চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ রোগীদের জন্যও আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণ করা প্রয়োজন। একই সঙ্গে স্বল্পমূল্যে মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
এ সময় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, নতুন চিকিৎসাসেবা চালু এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে জনগণের কাছে আরও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯