ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সংস্কার ছাড়া নির্বাচন হবে না- নাহিদ ইসলাম

রাজনীতি | মো. মিজানুর রহমান, পিরোজপুর

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ৯:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০১ পূর্বাহ্ন

banglahour

পিরোজপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না। আমরা আর পুরনো দখলদার, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় ফিরে যেতে চাই না। ঘুষ, নির্যাতন, লুটপাটের রাজনীতি আর সহ্য করা হবে না। 

রোববার (১৩ জুলাই) এনসিপির জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর শহীদ মিনারে জেলা শাখার আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। এই সময়ে দেশের মানুষের ওপর গুম, খুন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ নানা ধরনের নিপীড়ন চালানো হয়েছে। মানুষ ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি। সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল—ফলেই ঘটে জুলাই গণঅভ্যুত্থান। 

নাহিদ ইসলাম আরও বলেন, “ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে আমরা শহর থেকে গ্রাম ঘুরে সাধারণ মানুষের মতামত নিচ্ছি এবং তাঁদের সমস্যার ভিত্তিতে ভবিষ্যতের রূপরেখা গড়ে তুলছি।এর আগে সকালে পদযাত্রা শুরু হয় পিরোজপুর সার্কিট হাউস থেকে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।এ সময় নেতারা দেশের জনগণকে ‘নতুন রাজনৈতিক সংস্কৃতি’ ও ‘স্বাধীন নির্বাচনী ব্যবস্থা’ প্রতিষ্ঠার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯