ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি: ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট

অপরাধ | মনিরুল ইসলাম, প্রতিনিধি, পটুয়াখালী।

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৬:১৪ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষক সুনান জানান, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ৭-৮ জনের ডাকাতদল একতলা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের সব সদস্যকে এক কক্ষে জড়ো করে হাত-পা বেঁধে চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ও সুকেস ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয়।

ডাকাতির সময় সুনান এবং তার আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুমকে মারধর ও লাঞ্ছিত করে ডাকাতরা। ঘটনার পর আহতদের চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জুয়েল ইসলাম জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানিয়েছেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম