ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট সদর উপজেলায় মহিলা দলের কর্মীসভা

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৭:২৬ অপরাহ্ন

banglahour

সিলেট সদর উপজেলায় কর্মীসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখা।সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শিবের বাজার এলাকার খাজা কমিউনিটি সেন্টারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মহিলা দল নেত্রী জলি পুরকায়স্থ।কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম, মহিলা দলের সহ-সভাপতি ফেরদৌসি ইকবাল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী।সভায় বক্তারা বলেন গত বছরের ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশের জনগণের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। একটি বিশেষ চক্র বারবার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এ চক্র সুষ্ঠু নির্বাচন চায় না, তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। তারা বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের জনগণ এখন অনেক সচেতন—তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে বক্তারা জানান। সভাপতির বক্তব্যে তাহসিন শারমিন তামান্না বলেন বাংলাদেশের জন্মলগ্ন থেকেই একটি গুপ্তচক্র দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারা জিয়া পরিবারের আকাশচুম্বী জনপ্রিয়তা ও গণভিত্তিকে ভয় পায়। ভোটের রাজনীতিতে ব্যর্থ হয়ে এখন তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। এখন স্বৈরাচার আর রাজাকার চক্র এক হয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, সাহাব উদ্দিন, আক্রম আলী, মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী হিরা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজা, হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাইয়ুম, জেলা মহিলা দলের নেত্রী জান্নাত জামান চৌধুরী ও বিলকিস আক্তার, সদর উপজেলা মহিলা দলের নেত্রী মোছা. রোমানা বেগম, মোছা. ফরিদা ইয়াসমিন, মোছা. রুশনা বেগম, মিলিয়া বেগম, সায়রা বেগম, মনোয়ারা বেগম, মোছা. আফিয়া বেগম, মোছা. নুরজাহান বেগম, মোছা. রাজনা বেগম এবং সুনারা বেগম।সভায় নেতাকর্মীরা সকল দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯