গুপ্ত সংগঠন কর্তৃক সারাদেশে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টায় জেলা স্টেডিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউন ক্লাব মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে জেলার সকল ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার।
বক্তারা বলেন, “দেশের শিক্ষাঙ্গন ও তরুণ সমাজকে বিপথে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি গোপন গোষ্ঠী। শিক্ষার পরিবেশকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতেই এসব পরিকল্পিত মব তৈরি করা হচ্ছে।তারা আরও বলেন,ছাত্রসমাজকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই সহ্য করা হবে না। ছাত্রদল দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব চক্রান্ত রুখে দেবে। নেতৃবৃন্দ ছাত্রসমাজকে সজাগ থেকে গণতন্ত্র ও শিক্ষার পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
