ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

অপরাধ | জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৬ অপরাহ্ন

banglahour

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ মোট ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।সোমবার সকালে তাঁদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা আটক করেন। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে কাভার্ডভ্যান মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয় বলে অভিযোগ উঠে। ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশনে এ বিষয়ে সংবাদ প্রচার হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপপরিদর্শক সজীব মিয়া বলেন,একটি অভিযোগের ভিত্তিতে ছয়জন সদস্যকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। আমি এখন থেকে দায়িত্ব পালন করছি। হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ওই সদস্যদের কুমিল্লা অফিসে সংযুক্ত করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ দায়িত্বের অপব্যবহার করতে না পারে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম