ভৈরবে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চবটি গ্রামের মিনারা বেগম ও রেখা বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাতে শহরের বাসস্ট্যান্ড দূর্জয় মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তল্লাশির পর তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা এনে ভৈরবসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন।পরিদর্শক মাসুদুর রহমান আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
