ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি | এস.এম. হাসিবুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:২১ অপরাহ্ন

banglahour

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস সদস্য সচিব মনিরুজ্জামান মানিক
সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন সরকার মদদপুষ্ট একটি মহল পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রশাসনের ভূমিকা রহস্যজনক। তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে বরং নীরব দর্শকের ভূমিকা পালন করছে।স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দেশে অরাজকতা সৃষ্টি ও শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির যে নীলনকশা চলছে, তা রুখে দিতে রাজপথে থেকে জনতার সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯