ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোপালগঞ্জ কারো নিজের সম্পত্তি না, জনগণকে সাথে নিয়ে গোপালগঞ্জে মার্চ করা হবে — ফরিদপুরে এনসিপির সংবাদ সম্মেলনে নীলিমা দোলা

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ২:০০ অপরাহ্ন

banglahour

গোপালগঞ্জ কারো পৈতৃক সম্পত্তি নয়, জনগণের বাংলাদেশে সকলের অধিকার রয়েছে’ — এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতা সৈয়দা নীলিমা দোলা ঘোষণা দিয়েছেন, দেশের জনগণকে সাথে নিয়ে গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা হবে, কোনো ফ্যাসিস্ট শক্তিকে ভয় পেয়ে পিছু হটার সুযোগ নেই। বুধবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই অভ্যুত্থান কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে এনসিপির উদ্যোগে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ৯:৩০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হবেসেখানে শহীদদের স্মরণে মঞ্চসভা ও জাতীয় সংগীত পরিবেশনা এরপর, পার্টি অফিসের উদ্বোধনশহীদ পরিবারের সাথে সাক্ষাৎ,আলীপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারতসংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক ও এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা বলেন, শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশ কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। গোপালগঞ্জ কারো একার নয়। জনগণকে সাথে নিয়ে আমরা সেখানে পদযাত্রা করব। যারা ইতিহাস বিকৃতি করে দেশ দখল করে রেখেছে, তাদের মুখোশ উন্মোচন হবে। তিনি আরো বলেন, “ফরিদপুরবাসীর উপস্থিতিই হবে এই কর্মসূচির সফলতার মূল শক্তি। আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করব, কিন্তু যদি কেউ বাধা দেয় — জনগণের শক্তি দিয়েই তা প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ,ডা. বাইজিদ হাসান শাহেদ, কামাল হুসাইন জেলা শ্রমিক উইং-এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু এনসিপির জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত, আবিদুর রহমান শফিক, হাবিবুর রহমান প্রমুখ।সংগঠনের পক্ষ থেকে ফরিদপুরের সর্বস্তরের জনগণ ও গণতান্ত্রিক শক্তিকে এই পদযাত্রায় অংশ নিতে আহ্বান জানানো হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯