ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিঠামইনে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বাস্থ্য | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ৬:১৪ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত প্রত্যন্ত উপজেলা মিঠামইনে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত মিঠামইন অডিটরিয়ামে এই ক্যাম্প পরিচালনা করা হয়।

এই ক্যাম্পে স্থানীয় গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করে ১৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ২৭ আরই ব্যাটালিয়ন। এতে অংশ নেন তিনজন বিশেষজ্ঞ সামরিক চিকিৎসক, যাঁরা প্রায় ৪০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।

স্থানীয়রা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “হাওরের গরিব মানুষের দুঃসময়ে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। এটি শুধু মানবিক নয়, প্রশংসনীয়ও বটে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তারা আরও জানান, ১৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবেই এ ধরনের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এ ধরনের মানবিক উদ্যোগ হাওর অঞ্চলের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনছে এবং সেনা-জনগণের সম্পর্ক আরও মজবুত করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯