জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে স্মরণে রেখে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা শাখা। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এমরান আল আমিন।আলোচনা সভার শুরুতেই শহীদ আবু সাঈদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন,প্রথমবারের মতো আজ দেশজুড়ে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। যারা এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তারা স্বৈরাচারমুক্ত, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণে এখনো অনেক পথ বাকি।তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মব সন্ত্রাস করে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা শহীদদের আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। জনগণের ভোটাধিকার ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই।সভায় আরও বক্তব্য রাখেন জাসদ জেলা সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, আজহারুল ইসলাম জুয়েল, শামুস কিবরিয়া প্রধান, শেখ সাজ্জাদ হোসেন, মফিদার রহমান মঞ্জু প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাজ্জাদ আলম ভুট্টো।বক্তারা বলেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, সমতা, সুশাসন ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে রাজনৈতিক ঐক্য ও গণসচেতনতা জোরদার করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
